আজ মঙ্গলবার (১ জুলাই ২০২৫ ইং) সন্ধ্যায় জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, সরিষাবাড়ী পৌর শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী পৌরসভার মন্ডল মুড়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর গোলাম রব্বানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নেতা হাফেজ মো. শফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন রহমানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার আদায়ের আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যাবে না। দেশের ইতিহাসে এ সকল শহীদরা চির স্মরণীয় হয়ে থাকবেন।” বক্তারা আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে যারা আহত ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সহানুভূতি জানাই এবং মহান আল্লাহর দরবারে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।”
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক। দোয়া মাহফিলে দেশের শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং নির্যাতিতদের অধিকার ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক:শাহেদ আহমদ
চীফ এডিটর : মোঃ মাহফুজুর রহমান রাজু
নির্বাহীবার্তা সম্পাদক:শেখ মোঃ হুমায়ুন কবির।
ঠিকানা:জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট বাংলাদেশ।
E-mail :dailyglobalnews551@gmail.com
Web:www.dailyglobalnews24.com