ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২০২৬ খ্রিস্টাব্দের একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মোড়ক উন্মোচন করেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক, ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান, সদস্য হিসেবে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সদস্য-সচিব মোঃ সাহেদ হাসান এবং উপ-রেজিস্ট্রার (তথ্য ও প্রচার) ড. আমানুর আমান উপস্থিত ছিলেন।