নোটিশ
সারা দেশে দক্ষ গণমাধ্যম কর্মী নিয়োগ চলছে আগ্রহী গন স্কিনে দেওয়া ওয়্যাটসআপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল :০১৩৩৫৫৯৫৮৭২

আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ‘টিম বেঙ্গলসাব’

dailyglobalnews24.Com / ২০৪১ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

(মো: ইসমাঈল হোসেন)

খুলনা, ২৯ জুলাই ২০২৫
আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা ‘রোবোসাব ২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ‘টিম বেঙ্গলসাব’। এই দলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর তিনজন মেধাবী শিক্ষার্থী রয়েছেন। দলটি আগামী ১১–১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আর্ভিন শহরের উলেট অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নেবে।

‘রোবোনেশন ইনক.’ আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলটির উপদেষ্টা কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম কাদের। তার পরামর্শে গঠিত এই দলটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি আন্তঃবিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্ম।

দলের তিন সদস্য হলেন—মো. তসলিম (এমটিই’১৯), মো. মসরুল খান (এমটিই’১৯), এবং গাজী ফয়সাল জুবায়ের (এমই’২১)।

সম্প্রতি টিম বেঙ্গলসাব কুয়েটের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি দলের সদস্যদের শুভেচ্ছা জানান এবং আন্তর্জাতিক মঞ্চে ভালো করার জন্য দিকনির্দেশনা দেন।

অধ্যাপক গোলাম কাদের বলেন, ‘ছাত্রদের কঠোর পরিশ্রম, প্রযুক্তিগত উদ্ভাবন এবং দলগত প্রচেষ্টার ফলেই তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। এটি কুয়েট ও বাংলাদেশের জন্য গর্বের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!