মো: ইসমাঈল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী।
রাজশাহী, ২৯ জুলাই ২০২৫
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বেকারিপণ্য উৎপাদনের অপরাধে রাজশাহীর উজ্জ্বল বেকারিকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর শিশুখাদ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রির দায়ে এক পাইকারি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উজ্জ্বল বেকারিতে খাবার প্রস্তুত ও উৎপাদনে ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছিল না এবং পণ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একটি পাইকারি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ ও অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত সব মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্য জনস্বার্থে ফেলে ধ্বংস করা হয়েছে।