নিজস্ব প্রতিবেদকঃ
মোহাম্মদ লাজু শেখের অত্যন্ত আদরের বড় সন্তান আব্দুর রহমান শেখ দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল), শাহবাগ-এর অধীনে চিকিৎসা নিচ্ছেন।
পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি চিকিৎসকরা তার রক্ত পরীক্ষায় ক্যান্সারের প্রাথমিক পজিটিভ লক্ষণ শনাক্ত করেছেন। রোগের বিস্তারিত অবস্থা নির্ণয়ের জন্য তার রক্তের বিশেষ স্যাম্পল উন্নত পরীক্ষার উদ্দেশ্যে ভারতে পাঠানো হচ্ছে।
একজন অসহায় পিতা হিসেবে সন্তানের এই কষ্ট সহ্য করা অত্যন্ত বেদনাদায়ক বলে জানান মোহাম্মদ লাজু শেখ। তিনি দেশবাসীর কাছে তার সন্তানের জন্য দোয়া কামনা করেছেন, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান শেখকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করেন।
তিনি বলেন, “আপনাদের সকলের কাছে আকুল আবেদন, আমার ছোট্ট সন্তানটির জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত শিফা দান করেন।”
পরিবারের পক্ষ থেকে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
— Daily Global News 24 Dot Com