নোটিশ
সারা দেশে দক্ষ গণমাধ্যম কর্মী নিয়োগ চলছে আগ্রহী গন স্কিনে দেওয়া ওয়্যাটসআপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল :০১৩৩৫৫৯৫৮৭২

শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়

কালমেঘের আয়োজনে মাসব্যাপী ব্যায়াম প্রতিযোগিতা সম্পন্ন

Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও শরীরচর্চা বিষয়ক সংগঠন “কালমেঘ” আয়োজিত এক ব্যতিক্রমধর্মী মাসব্যাপী ব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

গত জুন মাস(২০২৫)শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে প্রতিদিনের শরীরচর্চা, মানসিক দৃঢ়তা এবং সুস্থ জীবনধারার বার্তা পৌঁছে দেয় এই আয়োজন। পুরো মাসজুড়ে চলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা। প্রতিযোগিতা শেষে তিনটি প্রধান বিষয় বিবেচনায় রেখে সেরা পারফর্মারদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

এতে,প্রথম স্থান অধিকার করে শিমুল মল্লিক সিয়াম ও রাকিব মিয়া, দ্বিতীয় স্থান অর্জন করে শুভজিৎ বাগচী ও হোসাইন চৌধুরী, তৃতীয় স্থান অধিকার করে মোঃ জনি,নাইমা জান্নাত আশা ও শেখ মিফতারুল ইসলাম চতুর্থ স্থান অধিকার করে এইচ.এস রাজন,তূর্ণা ও আদ্রিক এবং পঞ্চম স্থান অধিকার করে পাপিয়া চাকমা ও খারা মানব হিসেবে পরিচিত মোস্তফা কামাল।

সংগঠনের একজন প্রতিনিধি থেকে জানা যায় এই আয়েজনের মূল লক্ষ্য ছিল ক্যাম্পাস জুড়ে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া ও শরীরচর্চাকে শিক্ষক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অংশ হিসাবে গড়ে তোলা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অংশগ্রহণকারীরা এই আয়োজনকে ইতিবাচক হিসাবেই দেখছেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ দিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!