বিশেষ প্রতিনিধিঃ শাহিন আলম জয়।
মাগুরার বিনোদপুর বাজারে ব্যবসায়ী মৃদুল কুমার সাহা পিন্টু দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর জ*খম হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি চৌরাস্তা বেকারির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলো পাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।