নোটিশ
সারা দেশে দক্ষ গণমাধ্যম কর্মী নিয়োগ চলছে আগ্রহী গন স্কিনে দেওয়া ওয়্যাটসআপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল :০১৩৩৫৫৯৫৮৭২

বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের

dailyglobalnews24.Com / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"ads_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"2a9b413d6a124149bf94dafe8088737c","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

ডেক্স নিউজ:
দুই মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন যুবকের ধাওয়ার ঘটনায় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডা. নাজমুল হাসান আখন্দ (৬৫) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা এলাকায় এ ঘটনা ঘটে।

ডা. নাজমুল হাসান আখন্দ চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি কুমিল্লা নগরীর বাদুরতলা শিশু মঙ্গল এলাকার বাসিন্দা।

পুলিশ এবং স্বজনরা জানান, বুধবার বিকেলে চাঁদপুরের শাহারাস্তি থেকে কুমিল্লা আসার পথে লাকসামের বিজরা এলাকায় তার প্রাইভেট কারের সঙ্গে একটি মোটরসাইকেলের হালকা ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী দুই যুবকসহ কয়েকজন তার গাড়িতে হামলা করলে ঘটনাস্থলেই গাড়িতে লুটিয়ে পড়েন ডা. নাজমুল হাসান আকন্দ। পরে চালক কিছুদূর এগিয়ে গেলে মোটরসাইকেল আরোহীরা তাকে ধাওয়া করে। এতে ওই চিকিৎসক ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর বাদুরতলায় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুল হাসানের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন বলেন, দুই মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন যুবক ওই চিকিৎসকের গাড়িতে হামলা করে। এতে আতঙ্কিত হয়ে তিনি গাড়ির মধ্যেই লুটিয়ে পড়েন। পরে আমি তাকে বখাটেদের হাত থেকে উদ্ধার করে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে নিয়ে আসি। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগী পরিবার যদি আইনগত ব্যবস্থা নিতে চায়, তাহলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!