বিশেষ প্রতিনিধিঃ শাহীন আলম জয়।
প্রধান শিক্ষক শুধু বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান নন, তিনি শিক্ষা-অঙ্গনের এক মহান পথপ্রদর্শক। শেখ মোহা: আবু বক্কর একজন জেলা শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক তাঁর মেধা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।তিনি বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন (খলিশাখালী সপ্রাবি, কেরিনগর সপ্রাবি, কুলি পাড়া সপ্রাবি, পাচুরিয়া সপ্রাবি, বাবুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
বর্তমানে পাড়ুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন।
তিনি বিদ্যালয়কে শুধু পাঠদানের কেন্দ্র মনে করেন না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীলতা বিকাশের জন্য সর্বদা সচেষ্ট থাকেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর কাছে সবসময় অনুপ্রেরণা খুঁজে পান।
স্যার সবসময় নিজেকে শিক্ষার উন্নয়নে নিবেদিত রাখেন। তিনি সহকর্মীদের সহযোগিতা করেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখান এবং অভিভাবকদের আস্থার প্রতীক হয়ে ওঠেছেন। শিক্ষা তাঁর কাছে শুধুই কর্ম নয়, এটি এক মহৎ সেবা।ফলস্বরূপ, তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি অর্জন করেন এবং সমাজে আলোকবর্তিকা হয়ে ওঠেছেন। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য এক প্রেরণার উৎস।ফলে তিনি শুধু জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকই নন, বরং সমাজের এক আলোকবর্তিকা, যিনি শিক্ষা ও নৈতিকতায় প্রজন্মকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।আগামীকাল বিভাগীয় পর্যায় খুলনায় অংশ গ্রহন করবেন।