এ আর ছায়েম
জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারদর স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা।
তিনি বাজারের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে ফল, ফুড ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যাচাই করেন। বিশেষ করে গ্যাস সিলিন্ডার, ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুরসহ রমজান সংশ্লিষ্ট পণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেন।
এ সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কয়েকজনকে জরিমানা করা হয়।
ইউএনও জানান, রমজান মাসে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
✍️ এ আর ছায়েম
জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ