নোটিশ
সারা দেশে দক্ষ গণমাধ্যম কর্মী নিয়োগ চলছে আগ্রহী গন স্কিনে দেওয়া ওয়্যাটসআপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল :০১৩৩৫৫৯৫৮৭২

রসুলগঞ্জে ক্বিরাত, তাজবিদ ও গজল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

dailyglobalnews24.Com / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
মরহুম আলহাজ্ব মোঃ জমশেদ মিয়া তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদরাসায় ক্বিরাত, তাজবিদ ও গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাখা কেন্দ্র রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদরাসার উদ্যোগে বৃহত্তর রসুলগঞ্জ এলাকার দারুল ক্বিরাতের মোট ১৪টি শাখা কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শাখা কেন্দ্রের প্রতিযোগীরা ক্বিরাত, তাজবিদ ও গজল পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সবাই সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!