ডেক্স নিউজ :
সিলেটে Bangladesh Sales & Marketing Association এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) সিলেটের Hotel Britannia-এ আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং দেশের সেলস ও মার্কেটিং পেশায় নিয়োজিত শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সেলস ও মার্কেটিং সেক্টরে কর্মরত শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।