নোটিশ
সারা দেশে দক্ষ গণমাধ্যম কর্মী নিয়োগ চলছে আগ্রহী গন স্কিনে দেওয়া ওয়্যাটসআপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল :০১৩৩৫৫৯৫৮৭২

নিজস্ব প্রতিবেদক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তির অভিযোগে এক শাহবাগী গ্রেফতার

Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

হযরত মুহাম্মদ (স.)- কে কটুক্তির অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম তৌফিক ইসলাম নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌফিক ইসলাম নাবিল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২(গ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তদন্ত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৪(১) (ক) অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়, অধ্যাদেশের ধারা ৪(১) (খ) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে এই বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!