নোটিশ
সারা দেশে দক্ষ গণমাধ্যম কর্মী নিয়োগ চলছে আগ্রহী গন স্কিনে দেওয়া ওয়্যাটসআপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল :০১৩৩৫৫৯৫৮৭২

হৃদয় আহম্মেদ, জামালপুর

চিনাডুলী ফাজিল মাদ্রাসার দীর্ঘদিনের সংকটে প্রশাসনের ব্যর্থতা, শিক্ষার্থীদের তালা

Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

ইসলামপুর (জামালপুর), ২৯ জুন ২০২৫:
দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সমস্যার সমাধানে ব্যর্থ হয়ে পড়েছে ইসলামপুর উপজেলার চিনাডুলী ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ সকালে মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে শিক্ষক সংকট, প্রশাসনিক দ্বন্দ্ব ও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষক মন্ডলী একাধিকবার সমস্যার সমাধানে চেষ্টা করলেও কোনো অগ্রগতি হয়নি।

একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা নিয়মিত ক্লাস পাচ্ছি না, প্রশাসনিক সমস্যায় আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। বারবার বলার পরও কেউ কথা শোনেন না তাই বাধ্য হয়ে তালা দিয়েছি।”

এদিকে অভিভাবক মহল থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা বলছেন, তাদের সন্তানদের শিক্ষাজীবন ধ্বংসের দিকে যাচ্ছে অথচ কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান,বিষয়টি আমরা অবগত হয়েছি, দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না এবং প্রয়োজনে আন্দোলনের পরিধি আরও বড় করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!