সাকিব আনোয়ার জানান, ‘গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে আশ্বাস দিয়েছে কমিশন।’২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নানা রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছে দলটি।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতবছরের ২ সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় নাগরিক ঐক্য। এ সময় দলটির জন্য কেটলি প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন। সে সময় দলটির নেতারা প্রতীক হিসেবে শাপলা চেয়েছিলেন।







